আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধা আর ভালবাসায় বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার সাথে স্বরণ করেছেন গোয়ালন্দ উপজেলাবাসী।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে।
অন্যদিকে দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ হলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে পরে কুইজ, বিতর্ক, আবৃত্তি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা সহ দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক নেতাসহ সুধিসমাজের প্রতিনিধি প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমীন।